শিক্ষক বাতায়নে  ‘বেশ্যা” বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম’ শিরোনামে ২৩ অক্টোবর ২০২৪ তারিখে প্রকাশিত একটি পোস্টে ‘সাধুর নগরে বেশ্যা মরেছে’ দিয়ে শুরু হওয়া কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা হিসেবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু প্রকাশিত তথ্য যাচাইয়ে কবিতাটির লেখক পরিচয় সম্পর্কে ভিন্ন তথ্য পাওয়া যায়।

 

প্রাপ্ত তথ্যসূত্র অনুযায়ী, ' বেশ্যা" বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ' অথবা ‘সাধুর নগরে বেশ্যা মরেছে’ দিয়ে শুরু হওয়া আলোচ্য কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা নয়।

বেশ্যা” বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম

বেশ‍্যা”কবিতাটি যখনই পড়তে যাই, আমার শরীরের প্রতিটা লোমকুপ শিরশির করে উঠে।

বেশ্যা”
#পতিতার লাশঃ

 

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম

সাধুর নগরে বেশ্যা মরেছে

পাপের হয়েছে শেষ,

বেশ্যার লাশ হবে না দাফন

এইটা সাধুর দেশ।

জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা, মরিলেই যত দোস?

দাফন কাফন হবে না এখন

সবে করে ফোস ফোস।

বেশ্যা তো ছিল খাস মাল, তোদের রাতের রানী,

দিনের বেলায় ভুরু কোচ কাও?

মরিলে দেওনা পানি!

সাধু সুনামের ভেক ধরিয়া দেখালি দারুন খেলা,

মুখোশ তোদের খুলবে অচিরে

আসবে তোদের বেলা।

রাতের আধারে বেশ্যার ঘর স্বর্গ তোদের কাছে,

দিনের আলোতে চিননা তাহারে?

তাকাও নাকো লাজে!

চিনি চিনি ভাই সব সাধু রেই হরেক রকম সাজ,

সুযোগ পেলেই দরবেশী ছেরে দেখাও উদ্দাম নাচ!

নারী আমাদের মায়ের জাতি বেশ্যা বানালো কে?

ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে?

গরীবের বৌ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি,

সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি।

স্বামী যখন মরলো ভাবির দুধের শিশু কোলে,

ভদ্র দেবর সুযোগ খোঁজে সহানুভূতির ছলে,

দিনের মত দিন চলে যায়,

হয় না তাতে দোষ

মরা লাশের সুযোগ পেয়ে মোল্লার রোষ।

মোল্লা সাহেব নায়েবে রাসুল ফতোয়া ঝারিশা কয়,

পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয়।

শুধাই আমি ওরে মোল্লা জানাযায় যত দোষ,

বেশ্যার দান নিয়াছো ঝোলিয়ে তুমি বেটা নির্দোষ?

বেশ্যার তবু আছে পাপ বোধ নিজেকে সে ভাবে দোষী,

তোমরা তো বেটা দিন বেচে খাও হচ্ছেয় খোদার খাসি।

আল্লাহর ঘর মসজিদে ও আছে বেশ্যার দান -কলেমা পড়েছে সে ওতো তবে নামেতে মোসলমান!

বেশ্যা নারী ব্যবসায় নারী পুরুষরা পুরুষরা সব সৎ?

জানি মোল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ!

আর কতকাল থাকবি অমন মুখোশ ধারীর দল,

আসবো এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল।

সত্যর আলো জলবে যখন চিনবে তোদের সবে,

লেবাশধারী মুখোশধারী মুখোশ উপরে যাবে।

এই ভাবে আর চালাবি কত ছল চাতুরীর খেলা।

আসবে তিনি, এবার তোদের বিদায় নেবার পালা।।।

#নজরুলইসলাম

#বেশ্যা

#কবিতা

#মানবিক

 

১. Rumor Scanner-এর তথ্য যাচাই

প্রাপ্ত তথ্যসূত্র অনুযায়ী, 'বেশ্যা" বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম' অথবা ‘সাধুর নগরে বেশ্যা মরেছে’ দিয়ে শুরু হওয়া আলোচ্য কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা নয়।

বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান Rumor Scanner ২৭ এপ্রিল ২০২৩ তারিখে ‘সাধুর নগরে বেশ্যা মরেছে’ শীর্ষক কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা নয় শিরোনামে একটি বিস্তারিত ফ্যাক্টচেক প্রকাশ করে।

প্রতিবেদন অনুযায়ী, কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা নয়; এর লেখক হিসেবে শেখ সাজ্জাদুল ইসলাম-কে শনাক্ত করা হয়েছে।

মূল প্রতিবেদন:
https://rumorscanner.com/fact-check/kazi-nazrul-islams-poem-about-prostitute-saint/72490

 

এছারাও ফেসবুক এ অনেকে গুজব ছরিয়েছেঃ

'বেশ্যা" বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম' অথবা ‘সাধুর নগরে বেশ্যা মরেছে’ দিয়ে শুরু হওয়া আলোচ্য কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা নয়। কবিতাটির লেখক হিসেবে শেখ সাজ্জাদুল ইসলামের পরিচয়ই Rumor Scanner-এর অনুসন্ধানে উঠে এসেছে।

Tania Akter Taane’s post

Tania Akter Taane is feeling sad.

৷৷৷৷৷৷ পতিতার লাশ।।।।।।
সাধুর নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ
বেশ্যার লাশ হবে না দাফন এইটা সাধুর দেশ।
জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা মরিলেই যত দোষ?
“দাফন কাফন হবে না এখান “, সবে করে ফোঁসফোঁস।
বেশ্যা সে তো ছিল খাস মাল, তোদের রাতের রানী
দিনের বেলায় ভুরু কোচকাও? মরিলে দাও না পানি!
সাধু সুনামের ভেক ধরিয়া দেখালি দারুন খেলা
মুখোশ তোদের খুলবে অচিরে, আসবে তোদের বেলা।
রাতের আধারে বেশ্যার ঘর স্বর্গ তোদের কাছে
দিনের আলোতে চিনোনা তাহারে? তাকাও নাকো লাজে!
চিনি চিনি ভাই সব সাধুরেই হরেক রকম সাজ
সুযোগ পেলেই দরবেশী ছেড়ে দেখাও উদম নাচ।
নারী আমাদের মায়ের জাতি, বেশ্যা বানালো কে?
ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে?
গরিবের বৌ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি
সুযোগ পেলেই প্রস্তাব দাও, আদিম পাপের দাবি।
স্বামী যখন মরলো ভাবির দুধের শিশু কোলে
ভদ্র দেবর সুযোগ খোঁজে সহানুভূতির ছলে।
দিনের মত দিন চলে যায় হয় না তাতে দোষ
মরা লাশের সুযোগ পেয়ে কাঠ মোল্লার রোষ।
মোল্লা সাহেব নায়েবে রসুল ফতোয়া ঝাড়িয়া কয়
পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয়।
সুধাই আমি- ওরে মোল্লা জানাজায় যত দোস?
বেশ্যার দান নিয়েছো ঝোলায় তুমি বেটা নির্দোশ?
বেশ্যার তবু আছে পাপ বোধ নিজেকে সে ভাবে দোষী
তোমরা তো বেটা দ্বীন বেচে খাঁও, হচ্ছো খোদাের খাসি।
আল্লাহর ঘর মসজিদেও আছে বেশ্যার দান
কলেমা পড়েছে সেওতো তবে নামে-তে মোসলমান।
বেশ্যা নারী বেশ্যা নারী পুরুষরা সব সৎ?
জানি ও মোল্লা খুলবেনা মুখ চাকরি যাওয়ার পথ।
আর কতকাল থাকবি অমন মুখোশধারীর দল
আসবো এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল।
সত্যের আলো জ্বলবে যখন চিনবে তোদের সবে
লেবাসধারী মুখোশধারীর মুখোশ উপড়ে যাবে।
এইভাবে আর চালাবি কত ছলচাতুরির খেলা
আসছেন তিনি, এবার তোদের বিদায় নেওয়ার পালা।
Husain Mohammod Sazzad

২. কবিতাটির লেখক পরিচয় কীভাবে যাচাই করা হয়েছে?

Rumor Scanner-এর অনুসন্ধানে কবিতাটির পুরোনো অনলাইন পোস্ট, সংশ্লিষ্ট ঘটনার সংবাদ এবং কবিতার লেখক হিসেবে দাবি করা ব্যক্তির বক্তব্য যাচাই করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, শেখ সাজ্জাদুল ইসলাম ২০২৩ সালের এপ্রিলে Rumor Scanner-এর সঙ্গে যোগাযোগ করে কবিতাটিকে নিজের লেখা বলে দাবি করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ২০১৯ সালের শেষদিকে খুলনার রূপসা এলাকার একটি হত্যাকাণ্ড এবং নিহত নারীর জানাজা ও দাফন নিয়ে সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি কবিতাটি রচনা করেন।

নিজের বক্তব্যের সমর্থনে পাওয়া তথ্যের মধ্যে ছিল—

  • পুরোনো ফেসবুক পোস্ট: ২০২০ সালের সেপ্টেম্বরের কয়েকটি পোস্টে কবিতাটি ‘পতিতার লাশ’ শিরোনামে প্রকাশিত হয়েছিল। এসব পোস্টে ‘Husain Mohammod Sazzad’ নামের উল্লেখ ছিল। শেখ সাজ্জাদুল ইসলাম জানান, এটি তাঁর ব্যবহৃত একটি অ্যাকাউন্টের নাম ছিল।
  • ঘটনার সংবাদ: Bangla Tribune ১৩ সেপ্টেম্বর ২০১৯ তারিখে খুলনার রূপসা উপজেলার দক্ষিণ নন্দনপুর গ্রামে লাকি খাতুন নামে এক নারী হত্যাকাণ্ডের শিকার হওয়ার সংবাদ প্রকাশ করে। Rumor Scanner কবিতার রচনাপ্রেক্ষাপট সম্পর্কে লেখকের বক্তব্যের সঙ্গে এই ঘটনার যোগসূত্র খুঁজে পায়।
  • সাহিত্য সম্পাদকের বক্তব্য: কবিতাটি লেখার পর তিনি দৈনিক দেশপত্রের সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসানকে দেখিয়েছিলেন বলে জানান। Rumor Scanner তাঁর সঙ্গেও যোগাযোগ করে এবং তিনি কবিতাটি আগে দেখেছিলেন বলে জানান।

এসব তথ্যের সমন্বয়ে Rumor Scanner কবিতাটির লেখক হিসেবে শেখ সাজ্জাদুল ইসলামকে শনাক্ত করে।

ঘটনাসংক্রান্ত সংবাদ:
https://www.banglatribune.com/country/khulna/546233

 

৩. কবিতাটি কখন থেকে নজরুলের নামে প্রচারিত হয়?

Rumor Scanner-এর অনুসন্ধান অনুযায়ী, কবিতাটি ২০২০ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘পতিতার লাশ’ শিরোনামে বিভিন্ন পোস্টে পাওয়া যায়। তখন থেকেই কবিতাটি বিভিন্ন ব্যক্তির নামে প্রচারিত হতে দেখা যায়। ২০২২ সাল থেকে কবিতাটিকে কাজী নজরুল ইসলামের লেখা হিসেবে প্রচারের প্রমাণ পাওয়া যায়।

নজরুলের নামে প্রচারিত পোস্টগুলোতে কবিতাটি তাঁর কোন কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছিল, সে বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। Rumor Scanner-এর বিস্তারিত অনুসন্ধানেও কবিতাটির সঙ্গে কাজী নজরুল ইসলামের কোনো প্রামাণ্য যোগসূত্র পাওয়া যায়নি।

সুতরাং, প্রাপ্ত তথ্যসূত্র অনুযায়ী, ‘সাধুর নগরে বেশ্যা মরেছে’ দিয়ে শুরু হওয়া আলোচ্য কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা নয়। কবিতাটির লেখক হিসেবে শেখ সাজ্জাদুল ইসলামের পরিচয়ই Rumor Scanner-এর অনুসন্ধানে উঠে এসেছে।

 

তথ্যসূত্র

১. Rumor Scanner — ‘সাধুর নগরে বেশ্যা মরেছে’ শীর্ষক কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা নয়।
https://rumorscanner.com/fact-check/kazi-nazrul-islams-poem-about-prostitute-saint/72490

২. Bangla Tribune — ‘রূপসায় তরুণীকে হত্যা, আটক ১’, ১৩ সেপ্টেম্বর ২০১৯।
https://www.banglatribune.com/country/khulna/546233

৩. শিক্ষক বাতায়ন — ‘বেশ্যা” বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম’ শিরোনামের আলোচ্য পোস্ট।
https://www.teachers.gov.bd/blog/details/810129

তথ্য যাচাইয়ের ক্ষেত্রে Rumor Scanner-এর অনুসন্ধানী প্রতিবেদনকে প্রধান সূত্র হিসেবে ব্যবহার করা হয়েছে।

 

এই বিষয়ে শিক্ষক বাতায়নে ব্লগ দেখতেঃ https://www.teachers.gov.bd/blog/details/851935

ধন্যবাদ। এ বিষয়ে আপনার মূল্যবান মতামত ও প্রাসঙ্গিক তথ্য দিয়ে সহযোগিতা করলে কৃতজ্ঞ থাকব।

 

Share This Story, Choose Your Platform!